নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজে গতকাল শনিবার নবীনবরণ হয়েছে। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী প্রধান অতিথির এবং কলেজ অধ্যক্ষ মাহমুদুল হক স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোশাররফ হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. আখতারুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মোহসীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার আবদুল মালেক সরকার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হাকিম মিয়া প্রমুখ। গাজীপুর প্রতিনিধি