প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের গতকাল শনিবার নবীনবরণ হয়েছে। কুমুদিনী চত্বরের ডা. বিপি পতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম। প্রধান অতিথি ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। বক্তব্য দেন কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার, মেডিকেল কলেজের একাডেমিক উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আবদুল জলিল, মেডিকেল কলেজের শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ ও জাহাঙ্গীর কবির, ভারতের কাশ্মীরের এক শিক্ষার্থীর অভিভাবক মো. বেলাল, শিক্ষার্থী ইলভী, তৈবা প্রমুখ। অনুষ্ঠানে রাজীব প্রসাদ সাহা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি