নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলার অন্যতম বিদ্যাপীঠ আবদুর রব স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার দুপুরে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয় ২০১৩ সালে কলেজেরও স্বীকৃতি পায়। শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের টাই, স্কার্ফ ও ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খানমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইংল্যান্ডের লিঙ্কনশায়ার হর্নক্যাসল কুইন এলিজাবেথ গ্রামার স্কুলের সহকারী অধ্যক্ষ জেনিফার বার্জ, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।