নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল মঙ্গলবার হয়েছে। এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।