নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল বৃহস্পতিবার নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিআর্ক প্রোগ্রামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম। উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ। গাজীপুর প্রতিনিধি|