নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধার আলিমুদ্দিন ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন। কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান প্রমুখ।