নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের গতকাল সোমবার বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের বরণ করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ
রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহরাব আজাদের পরিচালনায় এ অনুষ্ঠানে উপাচার্য মীজানুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দিন কবির, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহার্দ্রী চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। পরে বিভিন্ন বিভাগে আয়োজিত বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ক্রিকেট টুর্নামেন্ট ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।