প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেক অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ১৪ ও ১৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে এ নবীনবরণ হয়। ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার খান আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. নাজমুল আহসান। প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খুলনা প্রতিনিধি