প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গতকাল টিএসসিসি মিলনায়তনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, দুপুরে অনুষ্ঠানে বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক মিন্নাতুল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার। অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়।