নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ড. ইয়াজউদ্দিন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল রোববার নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ২০১৫ সালে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। আলোচনা সভায় বক্তৃতা করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ ফজলে আজিম, কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আনিসা খাতুন প্রমুখ।