প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজের একাদশ শ্রেণি ও বিএ (পাস) কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুফি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদার, কবি ও গবেষক সুমনকুমার দাস, আইনজীবী সোহেল আহমদ, সমাজকর্মী জাকির হোসেন ও বোরহান আহমদ।