নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুধু লেখাপড়া নয়, পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান অর্জনে মনোযোগী হয়ে সৃষ্টিশীল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।’ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মো. আবদুল আজিজ এ কথা বলেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘অটাম টার্ম ২০১৫’-এর নবীনবরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সহ-উপাচার্য শিব প্রসাদ সেনের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর।