নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ ও স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। কলেজের অধ্যক্ষ কানাইলাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও কলেজের প্রতিষ্ঠাতা সমে আলী আহমেদ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক হাসনুর রশীদ, তৌহিদুল বারী ও অনুষ্ঠানের আহ্বায়ক মজিবর রহমান বক্তব্য দেন। শেষে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।