নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়। এতে কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক বি এইচ কবির আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।