প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হওয়া ২০১৫ সালের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন বিভাগের প্রধান কুদরত ই খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য মাহবুবা শিউলী, রেজিস্ট্রার নাজিম উদ্দিন ছিদ্দিকী, প্রভাষক মাইনুল ইসলাম, জিয়াউল হক, কামাল হোসেন, শিক্ষার্থী হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।