নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালেহ উদ্দিন। অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহি আলম, বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক শাহাব উদ্দিন, প্রক্টর আবদুল বাসেত, প্রভোস্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মৃত্যুঞ্জয় বিশ্বাস ও রেজিস্ট্রার বদরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ফাহমিদা ইসহাক ও সুস্মিতা রানী সাহা।