নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাছির উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক গৌর মনি সিংহ, সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের মাহবুব আলম ও ডেন্টাল বিভাগের অন্তরা ইয়াসমিন বক্তব্য দেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক তাঁর বক্তৃতায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে বলে উল্লেখ করেন।