প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল রোববার সম্মান (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে। কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। এতে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করা হয়। পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদের (মার্ক্সবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন, সহসভাপতি শামিম আরা প্রমুখ। এর আগে কলেজ ক্যাম্পাসে মিছিল বের করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পলাশ চন্দ্র মোদক, পংকজ কুমার, মৃতিকা, অহনা এবং নৃত্য পরিবেশন করেন মৈত্রী ও প্রকৃতি।