প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ মতিউর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাদিয়া ইসরাত সোহা ও সুমাইয়া পারভিন কুমকুম। টাঙ্গাইল প্রতিনিধি|