নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গতকাল সকালে সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মাহবুর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন। সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার এবং প্রভাষক মো. মামুন আ. কাইয়ুম উপস্থিত ছিলেন। অতিথিরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।