নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে কারমাইকেল কলেজে গতকাল রোববার ছাত্র ফেডারেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বেলা ১১টায় কলেজের উন্মুক্ত বাংলা মঞ্চে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের কলেজ শাখার আহ্বায়ক রবিউল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, জেলা শাখার আহ্বায়ক প্রত্যয়ী মিজান, গণসংহতি আন্দোলনের জেলা সদস্য আহমেদ মওদুদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর|