প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সোনার বাংলা কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কলেজের ক্যাম্পাসে ওই অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী। এতে বক্তব্য দেন কলেজের শিক্ষক মাসুদ পারভেজ, মো. মিজানুর রহমান প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কলেজে এই শিক্ষাবর্ষ থেকেই স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়।