প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই মহিলা কলেজে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলেজ চত্বরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ ইসরাফিল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, বিদায়ী ছাত্রী নওশিন আক্তার, রাজিয়া সুলতানা প্রমুখ। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।