নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগরের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। সংগঠনের সভাপতি উসাই মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পার্বতী রায়। অনুষ্ঠানে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের বিদায় ও নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।