প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এসব অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ফারজানা ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম এনামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, স্থানীয় সাংসদ এনামুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।