নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠান গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে হবে। তাঁদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক হতে হবে।
ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীন আখতার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক শংকর লাল সাহা, অধ্যাপক মো. রেজাউল হক খান প্রমুখ।