নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল দুপুরে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল হক মৃধা। কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক মানবর্দ্ধন পাল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন খান, আনিসুল ইসলাম ঠাকুর, সৈয়দ ইসমাইল হোসেন, আবদুল জব্বার, বকুল মিয়া প্রমুখ।