নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল রোববার কলেজ মিলনায়তনে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ৪৪৯ জন শিক্ষার্থীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, অধ্যাপক আবু মুসা বিশ্বাস, গাজী আবদুল মান্নান, পুতুল রানী দাস, আবদুল আউয়াল, আমিরুল ইসলামসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে শুভেচ্ছামিছিল করেন ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।