নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কমার্স কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে কলেজের প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান, অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু কুমার রায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক প্রণব কান্তি দেব প্রমুখ বক্তব্য দেন। সিলেট প্রতিনিধি