প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল ওদুদ ও বিশেষ অতিথি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল আলম, শফিকুল আলম, জহুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক বিলকিস আরা বানু ও নওসাবাহ নেহা।