প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে গতকাল রোববার এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ।