নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফল সেমিস্টার-২০১৬-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। উপাচার্য আতফুল হাই শিবলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এফ মুজতাহিদ, ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী, অধ্যাপক তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ।