নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ কানাই লাল কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, শিক্ষকদের মধ্যে মজিবর রহমান, তোহিদুল বারী, হাসনুর রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন সরকার, অরুণ কুমার সরকার, শিক্ষার্থীদের মধ্যে সাদেকুন নাহার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই গোলাপ ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পঞ্চগড় প্রতিনিধি