নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে গতকাল মঙ্গলবার ১৯টি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাসে প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অধ্যক্ষ মোশাররফ আলী প্রধান অতিথি হিসেবে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিচিতিমূলক সভার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও উপাধ্যক্ষ আবু তালেব মিয়া। ফরিদপুর অফিস