নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফুল দিয়ে ও ক্যাপ পরিয়ে বরণ করে নেন শিক্ষকেরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কলেজের সাংস্কৃতিক দল প্রত্যয়। জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। কলেজের অধ্যক্ষ পারভীন আখতারের সভাপতিত্বে এতে বক্তব্য দেয় সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, শিক্ষক রুহুল আমিন জাহাঙ্গীর, উপাধ্যক্ষ আবদুল কাদের, শিক্ষক পরিষদের সভাপতি গোলাম জাকারিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম চৌধুরী, একাদশ শ্রেণির নবীন ছাত্রী সাদিয়া বিনতে এম রহমান প্রমুখ।