নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত ও কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ আনোয়ার হোসেন সরকার।