প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে গত রোববার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ ছাড়া কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আবদুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিক এবং বনপাড়া এস এম পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারের প্রধান শিক্ষক বাবু গৌরপদ মণ্ডল।
নাটোর প্রতিনিধি