নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক ও মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দ হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও নবীনবরণ উদ্যাপন কমিটির সভাপতি দেবব্রত পাল।