নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের একমাত্র নারী মেডিকেল কলেজ সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। কলেজের সেমিনার হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া। কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক মোরশেদ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বশির আহমেদ, শাহ মো. আবদুল আহাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তোজাম্মেল হক বিশেষ অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক মৃগেন কুমার দাশ চৌধুরী।