নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে দুপুরে এই অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এতে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান ও আমিনুল ইসলাম চৌধুরী, শিক্ষক এ কে এম আজাদ, অভিভাবক মাসুদুর রহমান, রওশন আরা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।