নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ছাত্রীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সবুজ চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষ এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তিনি বলেন, দেশে এখন নারীরা পিছিয়ে নেই। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা বড় বড় দায়িত্ব পালন করছেন। দেশে নয়জন নারী জেলা প্রশাসক হিসেবে কর্মরত। তাই নারীদের এগিয়ে আসতে হবে দেশ ও সমাজের উন্নয়নে। অনুষ্ঠানে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রীদের বরণ করে নেয় দশম শ্রেণির ছাত্রীরা।