নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ গত রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল কাদির মোল্লা। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মশিউর রহমান মৃধা। পরে গান গেয়ে শোনান মেহরীন।