প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারায় হাজী আবদুল মালেক উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার নবীনবরণ, বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈনুল হাসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গণি অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মালেকের সহধর্মিণী নুরুন নাহার প্রমুখ। প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি সমাজ থেকে মাদক নির্মূল ও উত্ত্যক্তকরণ বন্ধের জন্য গণসচেতনতা তৈরির আহ্বান জানান।