নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চবিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন মণ্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান, ওসি দিলীপ কুমার দাস, আরিফুল ইসলাম, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও ৫৩০ জন নবাগত শিক্ষার্থীতে ফুল দিয়ে বরণ এবং ১৬৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।