প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের (বিভাগের) ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. রেজাউল হক। আরও বক্তব্য দেন ডিসিপ্লিনের অধ্যাপক মো. শামীম আহসান ও সহযোগী অধ্যাপক এস এম সামছুল আলম। পরে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন