প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বাগবাড়ী এলাকায় অবস্থিত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত নবীনবরণে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এনামূল হক চৌধুরী। কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. হেনা সিদ্দিকী, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ, রসায়নবিদ্যা বিভাগের অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বদরুল আলম খান, শিক্ষার্থী আফসান সারাহ খান, শায়েখা আক্তার বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী ফারজানা ইয়াসমিন। নিজস্ব প্রতিবেদক, সিলেট