নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরের কদম রসুল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে উইজডম অ্যাটোয়ার্স লিমিটেডের অর্থায়নে সাগর ব্যান্ডের সংগীত পরিবেশনার মধ্যে নবীনদের বরণ করা হয়। কদম রসুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শিরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন এম এ ওহাব, কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ