নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) চত্বরে এ বছর ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এইচ এম শহীদউল্লাহ। নবাগত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপাচার্য নবাগত ছাত্রছাত্রীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যবই ও মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) জি এম আজিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন, ইইই অনুষদের ডিন রুবাইয়াত ইয়াসমিন, সিএসই বিভাগের প্রধান মির্জা এ এফ এম রশিদুল হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. রশিদুল হাসান প্রমুখ।