নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজের বিএড শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদীতে কলেজ ক্যাম্পাসে নবীনদের বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ জুট মিলস করপোরেশন ঢাকার সিভিল ইঞ্জিনিয়ার মো. আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের উপদেষ্টা মো. মজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ বি এম আবদুস সোবাহান। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল হোসেন, কলেজের প্রভাষক মো. শাখাওয়াত হোসেন খান ও শাহজাহান মিয়া।