নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাগঞ্জ ওএ ফাজিল মাদ্রাসার মাঠে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসার মাঠে এক সভা হয়েছে। এতে বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভিন, তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সালাম, তারাগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ।